আপডেট : ২১ January ২০২২
ঘানার পশ্চিমাঞ্চলীয় খনির শহর বগোসো’র কাছে একটি বিশাল বিস্ফোরণে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন এবং কয়েকশ ঘরবাড়ি ধ্বংস হয়েছে। বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার স্থানীয় গ্রামীণ এলাকায় একটি সোনার খনির বিস্ফোরকবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষের পর বিস্ফোরণের এ ঘটনা ঘটে। বিস্ফোরণের ঘটনায় ঘানার তথ্যমন্ত্রী কোজো ওপং নক্রুমাহ বলেছেন, অন্তত ৫৯ জন আহত হয়েছেন যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় গণমাধ্যমের শেয়ার করা ভিডিও ফুটেজে দেখা যায় বিস্ফোরণে বিধ্বস্ত একটি বিশাল ধোয়ার কুন্ডলি এলাকা দেখা গেছে, সেখানে ভবনগুলো ইট, কাঠ ও দুমড়ে যাওয়া রডের স্তূপে পরিণত হয়েছে। একটি ভিডিওতে মাটিতে পড়ে থাকা ছিন্নভিন্ন দুটি মৃতদেহ দেখা গেছে, সেগুলো ধুলোয় ঢাকা ছিল। ঘানার রাষ্ট্রপতি নানা আকুফো আদো বলেছেন, সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছে এবং দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাকে ত্রান বিতরণের জন্য দায়িত্ব দেয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে দ্বিতীয় বিস্ফোরণ এড়াতে এবং ঘটনাস্থল নিরাপদ করতে পুলিশ ও সেনাবাহিনীর বিস্ফোরণ বিশেষজ্ঞদের একটি দল মোতায়েন করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১