বাংলাদেশের খবর

আপডেট : ২১ January ২০২২

গণতন্ত্র ফিরিয়ে আনার দায়িত্ব বিএনপিকে নিতে হবে : খন্দকার মোশাররফ


দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার দায়িত্ব বিএনপিকে নিতে হবে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

আজ শুক্রবার (২১ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, আওয়ামী লীগ সরকার গণতন্ত্র ফিরিয়ে দেবে না। গণতন্ত্র ফেরানোর জন্য বিএনপিকে দায়িত্ব নিতে হবে। যদি গণতন্ত্রকে ফিরিয়ে আনতে না পারি, তাহলে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা অসম্ভব।

তিনি বলেন, এই সরকার নানাভাবে আমাদের মিটিং-মিছিল করতে দিচ্ছে না। তাই আমরা আজকে সীমিতভাবে এই মিটিং করতে বাধ্য হচ্ছি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ মনে করছে, তারা নির্যাতন করে মানুষের মুখ বন্ধ রেখে পার পেয়ে যাচ্ছে। কিন্তু পার কি পেয়েছে? সারা বিশ্ব জেনে গেছে এ দেশে মানবাধিকার নেই। এইটা কোনোভাবে গৌরবের বিষয় নয়, জাতিগতভাবে এটা আমাদের লজ্জার বিষয়।

এসময় গ্যাসের দাম বাড়ানোর জন্য যে প্রস্তাব করা হয়েছে, তার তীব্র বিরোধিতা করেন বিএনপির এই নেতা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১