আপডেট : ২১ January ২০২২
বরিশালের গৌরনদীতে নাশকতার মামলায় বিএনপি নেতা এইচ এম রফিকুল ইসলাম শাহিনকে (৫৫) পুলিশ ঢাকার ভাষানটেক থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী মডেল থানার এসআই কামাল হোসেন জানান, উপজেলার বার্থী ইউনিয়নের দক্ষিণ মাদ্রা এলাকার ফারিয়া গার্ডেনে পাশে বোমা তৈরির সময় বিস্ফোরণে একজন নিহত হওয়ার ঘটনায় এজাহারভুক্ত আসামি রফিকুল ইসলাম শাহিন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ঢাকা মেট্রো পলিটন পুলিশের সহায়তায় ভাষানটেক এলাকায় শাহীনের নিজ বাসা থেকে গ্রেপ্তার করে রাতে থানায় নিয়ে আসি। শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃত শাহীনকে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। থানা হাজতে বসে বিএনপি নেতা এইচ এম রফিকুল ইসলাম শাহিন বলেন, আমি একজন শারীরিক প্রতিবন্ধি। ঢাকায় ব্যবসা করি। আমাকে হয়রানির উদ্দেশ্যে নাশকতা মামলায় আসামি করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১