বাংলাদেশের খবর

আপডেট : ১৯ January ২০২২

গৌরনদীতে মাদকদ্রব্যসহ বিক্রেতা গ্রেপ্তার


বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া এলাকা থেকে মঙ্গলবার রাতে ৭৫ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আরিফ হাওলাদারকে (২৫) গ্রেপ্তার করেছে গৌরনদী মডের থানা পুলিশ। সে গৌরনদী উপজেলার মাহিলাড়া ভিমের পার গ্রামের নাসির হাওলাদারের ছেলে।

গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার মাহিলাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতা আরিফ হাওলাদার (২৫) দৌঁড়ে পালানোর চেষ্টা করে। তখন পুলিশ ধাওয়া করে আরিফ হাওলাদারকে ৭৫ পিস ইয়াবাসহ আটক করে।

এ ঘটনায় গৌরনদী মডের থানার উপ-পরিদর্শক কে এম আঃ হক বাদী হয়ে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।বুধবার সকালে আসামী আরিফ হাওলাদার কে আদালতের মাধ্যমে বরিশাল জেল হাজতে প্রেরণ করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১