আপডেট : ১৮ January ২০২২
মানিকগঞ্জের সদর উপজেলার ডা: যোসেফ মেমোরিয়াল হাসপাতালে ভুল চিকিৎসায় সাগর খান (২১)নামের এক সদ্য কলেজ শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ উঠেছে ডা: আরিফুর রহমানের বিরুদ্ধে। নিহত কলেজ শিক্ষার্থী জয়নগর গ্রামের মাঝিপাড়া এলাকার হারুন খানের ছেলে। নিহত সাগরের পিতা হারুন জানান, গত ১৫ জানুয়ারি বিকালে পৌরসভার জয়নগরের ডা: যোসেফ মেমোরিয়াল হাসপাতালে অ্যাপেন্ডিক্সের অপারেশনের জন্য ভর্তি করি। পরে সন্ধ্যার পরে ডা: মো: আরিফুর রহমান অপারেশন থিয়েটারে অপারেশন শুরু করে। কিছুক্ষণ পরে বলে যে আপনার ছেলের অক্সিজেন কমে যাচ্ছে আইসিইউ দরকার ঢাকার সাভারে নিতে হবে। পরে ডাক্তারসহ রোগীর স্বজনরা সাভারের সুপার ক্লিনিকে নিয়ে আইসিউতে রাখে। রবিবার দিনগত তিনটার দিকে রোগী মারা যায়। তিনি আরো জানান, অপারেশন থিয়েটারে আমার ছেলেকে অজ্ঞানের জন্য এনেস্থেসিয়া দেওয়ার পর কাটতে গেলে ব্যাথা পায়। পরে আরো এনেস্থেসিয়ার পর আমার ছেলের অবস্থা খারাপ হতে থাকে। অতিরিক্ত এনেস্থেসিয়া ও চিকিৎসকের ভুল চিকিৎসায় আমার ছেলে মারা গেছে। সুষ্ঠতদন্ত করে আমার ছেলের হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি জানাই। এবিষয়ে চিকিৎসক আরিফুর রহমান জানান, শরীরে অক্সিজেন কমে আসছিল। হার্টের সমস্যার কারনে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন তিনি। জেলা সিভিল সার্জন ডাঃ মোয়াজ্জেম আলী খান বলেন, বিষয়টি আমার জানা নেই, কেউ এখনো লিখিত অভিযোগ করেনি। আপনার নিকট থেকে জানলাম। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১