বাংলাদেশের খবর

আপডেট : ১৭ January ২০২২

মির্জাপুরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়


টাঙ্গাইলের মির্জাপুর থানার নবাগত অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ মির্জাপুর সাংবাদিক সংস্থার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। সোমবার সন্ধ্যায় মির্জাপুর সাংবাদিক সংস্থার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিক সংস্থার সভাপতি মাজহারুল ইসলাম শিপলু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন ওসি মো. আলম চাঁদ, পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন, সংস্থার সাধারণ সম্পাদক মো. জোবায়ের হোসেন প্রমুখ। এসময় মির্জাপুরের বিভিন্ন বিষয় ও আইনশৃঙ্খলা বিষয় নিয়ে আলোচনা করা হয়। ওসি বলেন, মির্জাপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। তবে এ কাজে তিনি মির্জাপুরে কর্মরত সাংবাদিকসহ সকল শ্রেণিপেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন।

সভায় থানার সেকেন্ড অফিসার এস.আই রুবেল হোসেন, মো. কাইয়ুম মিয়া (নিউজ টাঙ্গাইল), মো. সানোয়ার হোসেন (আনন্দ টিভি), মো. শামীম মিয়া (বাংলাদেশ বুলেটিন), সাইফুল ইসলাম (ডেইজ বুলেটিন), মিনহাজ উদ্দিন (আলোকিত বাংলাদেশ), মো. রুবেল মিয়া (স্বদেশ প্রতিদিন) প্রমুখ উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১