আপডেট : ১৭ January ২০২২
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৭ মাদক সেবনকারিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকালে পৌরশহরের বিভিন্ন জায়গায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের এ সাজা দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম। সাজাপ্রাপ্তরা হলেন- পৌরশহরের মসজিদ পাড়ার খলিল মিয়া (৪৮), রাধানগর শীলপাড়ার হরিলাল শীল (৪৩), দেবগ্রামের শিশু মিয়া (৪৮), উপজেলার হিরাপুর গ্রামের মোঃ রবি হোসেন (৩০) কলেজপাড়ার কালু মিয়া (৫২), কসবা উপজেলার তেতুয়া গ্রামের মামুন মিয়া ( ২৫) ও কিশোরগঞ্জের ঘাটাইলের রাসেল (৩৩)। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম জানান, আটকৃতরা মাদক সেবনকারী প্রমাণিত হওয়ায় এবং দোষ স্বীকার করায় তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা ও দুই হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। তিনি আরো জানান, মাদক নির্মূলে উপজেলার প্রতিটি এলাকায় মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। যে কোনো মূল্য মাদক নির্মূল করা হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১