আপডেট : ১৭ January ২০২২
ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের আলিপুর ব্রিজ সংলগ্ন কদমতলীর এলাকা থেকে বস্তাবন্দি এক নারীর লাশ উদ্ধার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। আজ সোমবার (১৭ জানুয়ারি) সকাল ৯ টার দিকে স্থানীয় লোকজন বস্তাবন্দি লাশ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করে। উদ্ধার হওয়া তরুণীর আনুমানিক বয়স ২৩ বছর এবং তার পরনে ছিলো বেগুনি রঙের কামিজ ও সাদা রঙের সেলোয়ার। লাশের গায়ে তেমন কোন আঘাতের চিহৃ না থাকলেও নাক, কান দিয়ে রক্ত বের হতে দেখা গেছে। পুলিশের ধারণা রাতে কেউ তাকে হত্যা করে বস্তাবন্দি করে রাস্তার পাশে ফেলে গেছে। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু সালাম মিয়া জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে প্রেরণ করি। এখনো পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি। এব্যাপারে একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১