আপডেট : ১২ January ২০২২
টাঙ্গাইলের মির্জাপুর বাজার প্রিমিয়ার লীগের (এমবিপিএল) ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে খেলার উদ্বোধন করেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত। এসময় উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবিদ হোসেন শান্ত, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জিহাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। মির্জাপুর পৌর সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় চপল একাদশ ও বাবু একাদশ দল অংশ নেয়। এতে বাবু একাদশকে ২২ রানের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন (বিজয়ী) হয় চপল একাদশ দল। এর আগে নির্ধারিত ১৬ ওভারের খেলায় টসে জিতে (প্রথম ইনিংসে) ব্যাট করে ১৩০ রান সংগ্রহ করে চপল একাদশ দল। জবাবে (দ্বিতীয় ইনিংসে) ১৬ ওভার খেলে ১০৮ রান করে বাবু একাদশ দল। এ খেলায় সেরা খেলোয়াড় হিসেবে (ম্যান অফ দ্যা ম্যাচ) নির্বাচিত হয়েছেন, ইমরান হোসেন ইমন। খেলা শেষে ট্রফি নিয়ে মেতে উঠেন বিজয়ীরা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১