বাংলাদেশের খবর

আপডেট : ১১ January ২০২২

ধামরাইয়ে মাহিন্দ্র চাপায় নারীর মৃত্যু


ঢাকার ধামরাইয়ে দ্রুতগামী ভেকুবাহী মাহিন্দ্র এর ইঞ্জিল থেকে বডি খুলে যাওয়ায় বডির নিচে চাপা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। 

আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকেলের দিকে বাইশাকান্দা ইউনিয়নের ধামরাই-ধানতারা সড়কের খোলাবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত কাজল তারা সরকার (৫০) ধামরাইয়ের বাইশাকান্দা ইউনিয়নের খোলাবাড়ি গ্রামের নরেস চন্দ্র সরকারের স্ত্রী।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিল মন্ডল বলেন, ধামরাই-ধানতারা সড়ক দিয়ে দ্রুতগতির একটি ভেকুবাহী খালি মাহিন্দ্র ধানতারা দিকে যাচ্ছিল। এসময় খোলাবাড়ি এলাকায় মাহিন্দ্র ইঞ্জিনের অংশ বডি থেকে দুর্ঘটনাবশত বিচ্ছিন্ন হয়ে যায়। পরে মাহিন্দ্র পেছনের অংশটি (বডি) গিয়ে সড়কের পাশে বসে থাকা ওই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। এসময় মাহিন্দ্র চালক পালিয়ে যায়।

তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১