আপডেট : ১১ January ২০২২
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল উচ্চ বিদ্যালয় ও কলেজের ১০ম শ্রেণির এক খাসিয়া স্কুলছাত্রী সিপ্লিসিটি আমলেনরং(১৬) অপহরণের এক মাসেও উদ্ধার হয়নি। সে উপজেলার কর্মধা ইউনিয়নের নুনছড়া পানপুঞ্জির নটলী সুটনার মেয়ে। গত ১২ ডিসেম্বর তাকে রাস্তা থেকে জোরপূর্বক তুলে নেয় একই ইউনিয়নের হোসনাবাদ গ্রামের আলাল মিয়ার ছেলে আবুল কালাম (২২)। এঘটনায় স্কুল ছাত্রীর পিতা বাদি হয়ে কুলাউড়া থানায় অভিযোগ দিলেও পুলিশ স্কুল ছাত্রীকে উদ্ধারে কোন কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। কুলাউড়া থানায় দায়েরকৃত অভিযোগ ও স্কুল ছাত্রীর পারিবারিক সুত্রে জানা যায়, ইউনিয়নের হোসনাবাদ গ্রামের আলাল মিয়ার ছেলে আবুল কালাম পেশায় একজন রাজমিস্ত্রী। সে প্রায়ই সিপ্লিসিটি আমলেনরংকে প্রেমের প্রস্তাব দিতো। কিন্তু সে প্রস্তাবে কোন সাড়া না দেয়ায় গত ১০ ডিসেম্বর সকালে তাদের আত্মীয় জয় পলং এর বাড়িতে বেড়াতে যাবার সময় আবুল কালাম তাকে অপহরণ করে। এরপর থেকে তাদের আর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। এঘটনায় স্কুল ছাত্রীর পিতা নাটলী সুটনা বাদী হয়ে কুলাউড়া থানায় আবুল কালামকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু স্কুলছাত্রী মেয়েকে উদ্ধারের জন্য তার বাবা প্রশাসনসহ রাজনৈতিক ব্যক্তিবর্গের দ্বারে দ্বারে ঘুরছেন। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভুষণ রায় জানান, এটা প্রেম ঘটিত ব্যপার। তারপরও দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১