আপডেট : ০৯ January ২০২২
দরবার-এ রেছালাতে মোজাদ্দীয়া চরদিয়া পাক দরবার শরীফ কল্যানপুরে হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা মুরুব্বি মো: তাহাজুল ইসলামের নেতৃত্বে বিপুল সংখ্যক ভক্ত মানববন্ধনে অংশ নেয়। তিনি অভিযোগ করে জানান, গত ৭ জানুয়ারী দৌলতপুর উপজেলার কল্যাণপুর দরবার শরীফে এক দল দুর্বৃত্ত স্থানীয় হোগলবাড়ীয়া ইউপি চেয়ারম্যান সেলিম চৌধুরী ও মাদক সম্রাট সন্ত্রাসী টোকন চৌধুরীর নেতৃত্বে ব্যাপক হামলা,ভাঙ্গচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেন। তিনি আরও জানান, এ ঘটনায় ২০/২২ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ১০০/১৫০ জনের বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা করা হয়েছে। এতে পুলিশ জাকির নামে একজনকে আটক করেছে। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলার সাধারণ সম্পাদক মিজানুর রহমান, দরবার শরীফ শহর কমিটির মুরব্বি মিজান, তেঁতুল বাড়িয়া ইউনিয়নের মুরুব্বি সেন্টু রহমান ও সিদ্দিক আলী। মানববন্ধনে স্থানীয় ভক্তগণ অংশ গ্রহণ করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১