বাংলাদেশের খবর

আপডেট : ০৬ January ২০২২

রাজধানীর তুরাগে ইজিবাইক কারখানায় আগুন


রাজধানীর তুরাগ থানা বাউনিয়া বাদালদি এলাকার বিভাটেক নামক একটি অবৈধ ইজিবাকের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ঘটনা আগুনের সূত্রপাত ঘটে।

স্থানীয়রা জানান, হাইকোর্টের নিষেধাজ্ঞা দেয়ার পরেও এই কারখানায় ইজিবাইক উৎপাদন অব্যাহত ছিল। এবং গোডাউনে পর্যাপ্ত পরিমাণে কেমিক্যাল মজুদ ছিলো। দুপুরের দিকে কারখানাটিতে আগুন দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিভাতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ সহকারী পরিচালক সাইফুজ্জামান জানান অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও কারখানার ভেতরে থাকা সব মালামাল ভস্মীভূত হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১