বাংলাদেশের খবর

আপডেট : ০৪ January ২০২২

মনোহরগঞ্জে ১১ ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত


কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা ৬ষ্ঠ ধাপে ইউপি নির্বাচনে ১১টি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীতা চূড়ান্ত হয়েছে।

সারা দেশের ন্যায় ১ জানুয়ারি সন্ধ্যা ছয় ঘটিকায় বঙ্গভবনে একটি সভায় বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করে বাংলাদেশ আওয়ামী লীগ। মনোনীত প্রার্থীরা হলেন ১নং বাইশগাঁও ইউপিতে মো আলমগীর হোসেন (বিএসসি), ২নং সরসপুর ইউপিতে আবদুল মান্নান, ৩নং হাসনাবাদ ইউপিতে মো কামাল হোসেন, ৪নং ঝলম উত্তর ইউপিতে মজিদ খান রাজু।

৫নং ঝলম দক্ষিণ ইউপিতে আশিকুর রহমান হিরণ, ৬নং মৈশাতুয়া ইউপিতে মো মফিজুর রহমান, ৭নং লক্ষনপুর ইউপিতে মহিন উদ্দিন, ৮নং খিলা ইউপিতে আল আমিন ভূঁইয়া, ৯নং উত্তর হাওলা ইউপিতে আব্দুল হান্নান হিরণ, ১০নং নাথেরপেটুয়া ইউপিতে আব্দুল মান্নান চৌধুরী, ১১নং বিপুলাসার ইউপিতে ইকবাল মাহমুদ৷


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১