বাংলাদেশের খবর

আপডেট : ০৪ January ২০২২

জাবি ছাত্রলীগের সভাপতি সোহেল, সম্পাদক লিটনজাবি প্রতিনিধি


আকতারুজ্জামান সোহেলকে সভাপতি এবং হাবিবুর রহমান লিটনকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

গতকাল সোমবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়। আগামী এক বছরের জন্য নতুন এ কমিটি দায়িত্ব পালন করবে।

নবনির্বাচিত সভাপতি আখতারুজ্জামান সোহেল বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগের ৪২ ব্যাচ (২০১২-১৩ সেশন) এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন দর্শন বিভাগের ৪৩ ব্যাচের (২০১৩-১৪ সেশন) শিক্ষার্থী। এর আগের কমিটিতে সোহেল ও লিটন উভয়েই সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

প্রসঙ্গত, এর আগে ২০১৬ সালের ২৭ ডিসেম্বর জুয়েল রানাকে সভাপতি এবং এস এম আবু সুফিয়ান চঞ্চলকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। দীর্ঘ ৫ বছর পরে গত বছরের ১৭ অক্টোবর জুয়েল-চঞ্চলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১