বাংলাদেশের খবর

আপডেট : ০৪ January ২০২২

শীতে কাবু কুমিল্লা


ঘন কুয়াশা আর তীব্র শীতে কাবু কুমিল্লা। গেল ২/৩ দিন যাবত দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। কনকনে ঠাণ্ডা বাতাসের সাথে পাল্লা দিয়ে কমছে তাপমাত্রা। বিপর্যয় নেমে এসেছে জন জীবনে।

শীতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে বয়স্ক, শিশু ও ছিন্নমুল মানুষেরা। নিন্ম আয়ের মানুষেরা শীতের কারনের কাজ করতে সমস্যা হচ্ছে। ফলে তাদের জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে।

আজ কুমিল্লায় সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস, কুমিল্লা জেলা আবহাওয়া কর্মকর্তা ইসমাইল ভূঁইয়া  বিষয়টি নিশ্চিত করে জানান আগামীকাল রাতের পর তাপমাত্র কিছুটা বৃদ্ধি পেতে পারে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১