বাংলাদেশের খবর

আপডেট : ০৪ January ২০২২

পঞ্চম ধাপের ইউপি নির্বাচন

মাঠে থাকবে ২০ নির্বাহী ম্যাজিস্ট্রেট


আগামীকাল বুধবার পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে ঢাকা বিভাগের জন্য ২০ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। গত রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ ও আচরণবিধি প্রতিপালনের জন্য বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ২০ জন কর্মকর্তাকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ৬ জানুয়ারি পর্যন্ত তাদের ঢাকা বিভাগে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা অর্পণ করা হলো।

নিয়োগ পাওয়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা গতকাল সোমবার ঢাকার বিভাগীয় কমিশনারের কাছে আবশ্যিকভাবে যোগদান বা রিপোর্ট করেছেন। বিভাগীয় কমিশনার প্রয়োজনীয়তার নিরিখে তার অধিক্ষেত্রে যোগদান করা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব বণ্টন করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১