আপডেট : ০৩ January ২০২২
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন সচিব হিসেবে যোগদান করেছেন মো. মাহবুব হোসেন। সোমবার দুদকের প্রধান কার্যালয়ে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে দুদকের সদ্য সাবেক সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদার আনুষ্ঠানিকভাবে বিদায় নেন। মাহবুব হোসেন এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর প্রকল্প পরিচালক ছিলেন। ২০১৯ সালের ২৫ এপ্রিল থেকে ২০২১ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত তিনি আশ্রয়ণ প্রকল্প-২ দায়িত্ব পালন করেন। গত ২০ ডিসেম্বর রাষ্ট্রপতির এক আদেশ অতিরিক্ত সচিব পদমর্যাদার এই কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে দুদকে বদলি করা হয়। গতকাল রোববার দুপুরে মাহবুব হোসেন দুদক সচিব হিসাবে মন্ত্রিপরিষদ বিভাগে যোগদান করেন। ১৯৯৩ সালে বিসিএস প্রশাসন ক্যাডারে (১১ তম ব্যাচ) যোগদান করেন। তিনি ২০০৭ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়ির সহকারি সচিব ও উপ-সচিব পদে কর্মরত ছিলেন। ২০১৪ সালের শেষ দিকে তিনি টাঙ্গাইলের জেলা প্রশাসক হিসাবে যোগদান করেন। টাঙ্গাইলে ২০১৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন কলে ওই বছর ২৯ এপ্রিল মাহবুব হোসেন ঢাকা বিভাগের শ্রেষ্ঠ ডিসি (২০১৬ কর্মকাল) হিসাবে ঘোষণা করা হয়। এছাড়া জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব পালন কালে ‘জেলা পর্যায়ে সাধারণ ক্যাটাগরিতে জনপ্রশাসন পদক, ২০১৭ পদকে মনোনীত হন তিনি। তাছাড়া কর্মজীবনে তিনি ময়মনসিংহ জেলার গফরগাঁও-এর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জনপ্রশান মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন-১) পদে দায়িত্ব পালন করেন। মাহবুব হোসেনের গ্রামের বাড়ি বরিশাল জেলা সদরে । তার পিতা মুজিবুল হক মুক্তিযুদ্ধের ঝালকাঠী বেইজ কমান্ডার ছিলেন। এছাড়া তার বড় তিন ভাইও বীর মুক্তিযোদ্ধা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১