বাংলাদেশের খবর

আপডেট : ০৩ January ২০২২

মদের বিষক্রিয়ায় রুয়েট শিক্ষার্থীর মৃত্যু


মদের বিষক্রিয়ায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) মাসরুফ মুহিত (২৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মাসরুফ মুহিত যন্ত্রকৌশল বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ছাত্র। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চাকশা গ্রামে। তিনি রাজশাহী মহানগরীর তালাইমারী মোড়ের বিএসবি ছাত্রাবাসে থাকতেন।

মতিহার থানার ওসি আনোয়ার হোসেন তুহিন বলেন, গত রোববার রাতে মুহিতকে অসুস্থ অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজের ১৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয়। দায়িত্বরত চিকিৎসক জানান, মদপানে তার মৃত্যু হয়েছে। তবে ওই শিক্ষার্থী অতিরিক্ত মদপান করে নাকি ভেজাল মদ খেয়ে মারা গেছেন সেটা ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাচ্ছে না। এ বিষয়ে পুলিশ বাদী হয়ে নগরীর মতিহার থানায় একটি অপমৃত্যু মামলা করেছে বলে জানান তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১