বাংলাদেশের খবর

আপডেট : ০৩ January ২০২২

টিকা ছাড়া রেস্টুরেন্টে খাবার নয়


টিকা কার্ড ছাড়া রেস্টুরেন্টে খাবার খাওয়া যাবে না। আগামী ১৫ দিনের মধ্যে এ সিদ্ধান্ত আসছে। এর পাশাপাশি গণপরিবহনে যাত্রী কমানো,সামাজিক অনুষ্ঠান সীমিত করার সিদ্ধান্তও আসছে।

আজ সোমবার সচিবালয়ে ওমিক্রন নিয়ে দুই ঘণ্টার বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা জানান।

আগামী ১৫ দিনের মধ্যে এ সিদ্ধান্ত কার্যকর হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নির্দেশনা জারি করা হবে।

আপাতত লকডাউন দেওয়ার কথা সরকার চিন্তা করছে না বলেও জানান জাহিদ মালেক।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১