বাংলাদেশের খবর

আপডেট : ০১ January ২০২২

শ্রীমঙ্গলে করোনার বুস্টার ডোজ উদ্বোধন


শ্রীমঙ্গলে করোনা ভ্যাকসিনের তৃতীয় ডোজ (বুস্টার ডোজ) প্রদান কর্মসূচির উদ্ধোধন হয়েছে। আজ শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। এ সময় তিনি নিজেও বুস্টার ডোজের টিকা নেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, এসি ল্যাণ্ড মো. নেছার উদ্দিন, আ' লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সহ-সভাপতি ডা. হরিপদ রায়, যুগ্ম সম্পাদক আকরাম খান প্রমুখ উপস্হিত ছিলেন।

ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, তৃতীয় ডোজ (বুস্টার ডোজ) এর জন্য মেসেজ প্রাপ্তরাই কেবল ভ্যাকসিন নিতে পারবেন।

সুরক্ষা থেকে পূর্বের নিবন্ধনকৃত জাতীয় পরিচয়পত্র দ্বারা নতুন করে টিকা কার্ড ডাউনলোড করে প্রিন্ট করে সাথে আনতে হবে।

প্রথম দিনে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ১৬০ জন বুস্টার ডোজ টিকা গ্রহন করেন। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১