বাংলাদেশের খবর

আপডেট : ০১ January ২০২২

ডাক্তার হতে চান আনিকা মেহেজাবিন


আনিকা মেহেজাবিন উচ্চ শিক্ষা নিয়ে ডাক্তার হতে চান। মানুষের সেবা করার মানষিকতা রয়েছে তার মধ্যে। এবারের এসএসসি পরীক্ষায় সে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী আনিকা। দুই বোনের মধ্যে সে বড়।

যশোরের উপশহর ডি ব্লকের বাসিন্দা বাবা আলী আহমেদ মিয়া বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র সিনিয়র রিজওনাল ম্যানেজার হিসাবে খুলনার ডুমুরিয়ায় কর্মরত। মা আরিফা আক্তার আলো যশোর নিউ টাউন বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। আনিকা সকলের দোয়া কামনা করেছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১