বাংলাদেশের খবর

আপডেট : ০১ January ২০২২

সেনবাগে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


নোয়াখালীর সেনবাগে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে জাতীয় পাটির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে সেনবাগ পৌরসভা জাতীয় পাটি।

দিবসটি উপলক্ষে শনিবার ১ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় সেনবাগ জেলা পরিষদস্থ জাতীয় পার্টির কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে সেনবাগ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জাতীয় পার্টির কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে জেলা পরিষদ মার্কটের জাতীয় পাটির কাযালয়ে পৌরসভা জাতীয়পার্টির সভাপতি মোঃ হারুনের সভাপতিত্বে ও সাধারণ সাধারন সম্পাদক মোঃ ফখর উদ্দিনের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক ফয়েজুল হক চৌধুরী সবুজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌরসভা জাতীয় পার্টির সহ সভাপতি আবদুল মন্নান, নুর ইসলাম, মোহাম্মদ আলী,বাবুল,তাজুল ইসলাম,সহ- সাধারন সম্পাদক বাচ্চু, সাংগঠনি সম্পদক মোঃ ইব্রাহীম খলিল,নিজাম উদ্দিন,আবুল বাশার, আবুল কাশেম, এমাম হোসেন প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১