আপডেট : ০১ January ২০২২
চুয়াডাঙ্গা নেহালপুর দক্ষিণপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলিয়া খাতুন (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (৩১ ডিসেম্বর) রাত ৯টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত আলিয়া খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানার নেহালপুর গ্রামের দক্ষিণ পাড়ার ফরজ আলীর স্ত্রী। মৃত আলিয়া খাতুনের মেয়ে তানিয়া বলেন, আমার মা এশার নামাজের জন্য ওযু করে ঘরে লাইট জ্বালাতে যায়। এই সময় হাত ভেজা থাকায় হাত বিদ্যুতের সুইচের সাথে আটকে যায়। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর মায়ের চিৎকার শুনে আমার সবাই ঘরে এসে দেখি আমার মা মাটিতে পড়ে আছে। এ সময় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসি। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মাহবুবে খোদা বলেন, মৃত আলিয়া খাতুন হাসপাতালে আসার আগেই মৃত্যু বরণ করেছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১