বাংলাদেশের খবর

আপডেট : ২৮ December ২০২১

প্রশাসনের বিভিন্ন পদে বদলি ও পদোন্নতি


প্রশাসনের বিভিন্ন পদে কয়েকজনকে বদলি ও পদোন্নতি দিয়ে এক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আজ তথ্য বিবরণীতে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ডে চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিমকে আগের চুক্তির ধারাবাহিকতায় আগামী ৬ জানুয়ারি অথবা  যোগদানের তারিখ  থেকে একই পদে পরবর্তী দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

আর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোঃ আখতার  হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি  ঘোষ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব (জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে বদলির আদেশ হয়েছে)  মোঃ মাহবুব হোসেন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব  মোঃ তোফাজ্জল হোসেন মিয়াকে পদোন্নতি দিয়ে  জ্যেষ্ঠ সচিব (সিনিয়র সচিব) করা হয়েছে। আর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিনকে পদোন্নতি দিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১