বাংলাদেশের খবর

আপডেট : ২৮ December ২০২১

আইল্যান্ড ভেঙে বাস উঠে গেল মাইক্রোবাসে


রাজধানীর খিলক্ষেতে হোটেল লা-মেরিডিয়ানের সামনে নিয়ন্ত্রণ হারায় এনা পরিবহনের একটি বাস। পরে আইল্যান্ড ভেঙে অন্য পাশে থাকা মাইক্রোবাসের ওপরে উঠে যায় বাসটি। ঘটনার পর বাসটি জব্দ করেছে খিলক্ষেত থানা পুলিশ।

আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী যাত্রী ফখরুদ্দিন জুয়েল বলেন, রানওয়েতে ই-টার্ন নিতে গিয়ে ব্যর্থ হয় ওই বাসটি।

খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) সাবরিনা রহমান মৌরি গণমাধ্যমকে বলেন, বাসটি আইল্যান্ড ভেঙে অন্য পাশে থাকা মাইক্রোবাসের ওপরে উঠে যায়। তবে এ ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি।

তিনি আরও বলেন, বাসটিকে জব্দ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।

এসআই বলেন, এনা পরিবহনের ওই বাসটি ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছিল। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১