বাংলাদেশের খবর

আপডেট : ২৮ December ২০২১

সলঙ্গায় ট্রাকচাপায় মোটর সাইকেল চালক নিহত, আহত ২


সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক চাপায় মোটর সাইকেল চালক ও ইট ভাটার শ্রমিক শহিদুল ইসলাম (৪৫) মারা গেছে। এসময় মোটর সাইকেলে থাকা আরো দুই শ্রমিক গুরুতর আহত হয়।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে সলঙ্গা থানার ভুইয়াগাতী মহাশ্মশানের সামনে এ দুর্ঘটনা ঘটে। রায়গঞ্জ ফায়ার সার্ভিসেরর কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

নিহত শহিদুল ইসলাম রায়গঞ্জ উপজেলার সরাই হাজীপুর গ্রামের বিশু শেখের ছেলে ও  সলঙ্গা থানার লাঙ্গলমুড়া গ্রামের মাল ভাটার শ্রমিক।

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন রায়গঞ্জ উপজেলার সরাই হাজীপুর গ্রামের আফসার আলীর ছেলে রবিউল ইসলাম (৩৫)। অপর আহতের নাম পরিচয় পাওয়া যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক ডালিম হোসেন জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে শহিদুল ইসলাম ও দুই জন শ্রমিককে সাথে নিয়ে বাড়ি থেকে মোটর সাইকেল চালিয় ইট ভাটায় যাচ্ছিল। এসময় হাটিকুমরুল থেকে বগুড়াগামী একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই শহিদুল ইসলাম মারা যায়।

উপ-পরিদর্শ আরো জানান, দুর্ঘটনার খবর পেয়ে রায়গঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘাতক ট্রাকটিকে আটক করতে পারেনি। নিহতের লাশ পুলিশ হেফাজতে রয়েছে। মামলা হবেও বলে জানান তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১