বাংলাদেশের খবর

আপডেট : ২৮ December ২০২১

নতুন বছরের প্রথম সপ্তাহে নামতে পারে তীব্র শীত


বছরের শেষের দিকে শৈত্যপ্রবাহের আভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। তবে বছরের শেষ সময় এসেও উত্তরাঞ্চল ছাড়া দেশের কোথাও তেমন শীত নেই। আগামী দু-একদিনে শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। তবে আগামী সপ্তাহে অর্থাৎ নতুন বছরের প্রথম সপ্তাহে নামতে পারে তীব্র শীত। এ ছাড়া রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি জায়গায় আগামীকাল হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা।

আবহাওয়া অধিদপ্তর জানায়, শীত কম থাকলেও দেশে সন্ধ্যা থেকে পরের দিন ভোর পর্যন্ত কুয়াশা থাকছে। এ ছাড়া আকাশে রয়েছে মেঘের আনাগোনা। এ কারণেই শীত কমেছে। আর দু-তিন দিন উত্তরাঞ্চল ছাড়া দেশের অন্যত্র তেমন শীত থাকবে না। আবহাওয়াবিদ আবদুল মান্নান বলেন, বুধবার থেকে দেশের কয়েকটি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। ক্রমশ তাপমাত্রা কমতে থাকবে। ১-৩ জানুয়ারি উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

সোমবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১