বাংলাদেশের খবর

আপডেট : ২৭ December ২০২১

ঝালকাঠিতে লঞ্চ দুর্ঘটনা, আরো একজনের মরদেহ উদ্ধার


ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী লঞ্চ এমভি অভিযান-১০ এ আগুনে পোড়ার গটনায় দগ্ধ একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে সদর উপজেলার কিস্তাকাঠি এলাকার বিষখালী নদীর পাড় থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ব্যাক্তির বয়স আনুমানিক ৪০ বছর এবং পেটে পোড়া দাগ রয়েছে বলে জানায় পুলিশ।

পুলিশ জানায়, সকালে স্থানীয়রা নদীতে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে রাজাপুর ও ঝালকাঠি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে এখনো তার পরিচয় নিশ্চিত করা যায়নি। স্বজনা এসে চিনতে পারলে তাদের কাছে মরদেহটি হস্তান্তর করা হবে।

রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় বলেন, প্রথমে আমরা ধারণা করেছিলাম বিষখালী নদীর যে স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে সেই স্থানটি রাজাপুর উপজেলার অংশ নাপিতের হাট এলাকায়। পরে আমরা নিশ্চিত হয়েছি এটা ঝালকাঠি সদর উপজেলার কিস্তাকাঠি এলাকা। পরে ঝালকাঠি সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এদিকে আজ সকালে চতুর্থ দিনের মতো ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড সদস্যরা সুগন্ধা ও বিষখালী নদীতে উদ্ধার অভিযান শুরু করেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১