আপডেট : ২৭ December ২০২১
জামালপুরের সরিষাবাড়ীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ২৭ ডিসেম্বর সকালে বিজয়ী-পরাজিত প্রার্থীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এতে উভয়পক্ষের ২৬ জন নারী-পুরুষ আহত হয়েছে বলে জানা যায়। এদের মধ্যে গুরুতর আহতদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকীদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। জানা জায়, গত ২৬ ডিসেম্বর সরিষাবাড়ী উপজেলার ৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে কামরাবাদ ইউনিয়নের ৯নং ওয়ার্ড কান্দারপাড়া গ্রামের মোঃ আব্দুর রউফ দুখু মোরগ মার্কায় ৪৭০ ভোট পেয়ে বিজয়ী হয়। অপরদিকে নিকটতম প্রতিদ্বন্ধী একই গ্রামের মোঃ মোফাজ্জল ইসলাম তালা মার্কায় ৪০৭ পেয়ে পরাজিত হয়। পরদিন ২৭ ডিসেম্বর সকালে দুখু মেম্বারের পক্ষের হেলাল মিয়া বাড়ীর পাশে গাছের সাথে গরু বেধে রাখে। মোফাজ্জল মেম্বারের পক্ষের গুলজার হোসেন গরুর রশি খুলে দেয়। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়ের মাঝে কিল ঘুষি পরে সংঘর্ষে রূপ নেয়। ক্ষণিকের মধ্যে উভয়পক্ষের কয়েকশ মানুষ সংঘর্ষে অংশ নেয়। দুখু মেম্বারের পক্ষের দুখু মেম্বার, আনোয়ার হোসেন (৪৫), আব্বাছ মন্ডল (৫০), নজরুল ইসলাম (৪৫), নয়ন (২২), রবিউল (৪৫), আল-আমিন-২৫, মঞ্জুরুল (৪০), ইদু (৩৫), তারা (৪৮), মোস্তফা (৪৫), জোসনা (৩), মাহেজুল (৩৫), মহির উদ্দিন (৫৫), মুনছের আলী (৬০), সাদ্দাম (৩০), জুয়েল (৩৫), আলেয়া আক্তার (৩০), আলেয়া বেগম (৩৫) আহত হয়। মোফাজ্জল মেম্বারের পক্ষের সিরাজুল ইসলাম (৩৫), তোফাজ্জল (৪৫), শামীম (২২) সোনিয়া (১৭), আয়নাল (৪০), রফিকুল (৩৫), শিরিন (৩০) আহত হয়। গুরুতর আহতদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং বাকীদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১