আপডেট : ২৬ December ২০২১
গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ২৮ হাজার ৬০ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন ২৬৮ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৫ লাখ ৮৩ হাজার ২৫৩ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৫৭ শতাংশে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় ২৪৭ জন এবং এখন পর্যন্ত ১৫ লাখ ৪৭ হাজার ৪২৭ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও জানানো হয়, দেশে ৮৫১টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ২৪৫টি নমুনা সংগ্রহ এবং ১৭ হাজার ৭২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ১৩ লাখ ৯৩ হাজার ২৫ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচানয় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৫৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪ জনের মধ্যে ১ জন পুরুষ এবং ৩ জন নারী। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৭ হাজার ৯৫১ জন এবং নারী ১০ হাজার ১০৯ জন। তাদের মধ্যে বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ১ জন, ৮১ থেকে ৯০ বছরের ১ জন, ৭১ থেকে ৮০ বছরের ১ জন, ৬১ থেকে ৭০ বছরের ১ জন রয়েছেন। মারা যাওয়া ৪ জনের মধ্যে ঢাকা বিভাগে ৩ জন, রাজশাহী বিভাগে ১ জন রয়েছেন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে সরকারি হাসপতালে ৩ জন এবং বেসরকারি হাসপাতালে ১ জন মারা গেছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১