আপডেট : ২৬ December ২০২১
ধুনট (বগুড়া) প্রতিনিধি ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্ এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে, জনগণের ভোগান্তির কথা স্বীকার করে বলেন - পৌরসভার উন্নয়ন মুলুক কর্মকাণ্ডের মধ্যে ধারাবাহিকতায় কাজকর্ম এগুচ্ছে। টি এন্ড টি মোড়ের সমস্যার কথা উনি দেখেছেন এবং শুনেছেন। সাংবাদিকদের সাথে কথা বলার সময় মেয়র জানান অন্তত ড্রেনের দুপাশে মাটি ভরাট করে, যেভাবে জনগণ আপাতত চলতে পারেন সে ব্যাবস্থাটুকু তিনি কুড়িদিন থেকে একমাসের মধ্যে করে দেবেন।
বগুড়া জেলার ধুনট পৌরসভার টিএন্ডটি মোড়ের রাস্তার পাশ দিয়ে পানি নিষ্কাশনের ড্রেনের কাজ পৌরসভা নির্বাচনের আগে বছর পার হয়ে যায় এখনো শেষ হয়নি। ফলে ব্যাস্ততম এ রাস্তায় প্রায় দুর্ঘটনার শিকার হতে হয় পথচারী, অটোভ্যান চালক সহ বিভিন্ন প্রকার যানবাহনের। ড্রেনের কাজ শেষতো হচ্ছেই না পাশাপাশি ড্রেনের দুপাশে মাটি ভরাট না করার দরুন সাধারণ জনগনের বেশ ভোগান্তি হচ্ছে। ড্রেনের পাশে কাঠের ফার্নিচার তৈরি কারখানার সবুজ, পাশা বলেন অনেকদিন হয়ে গেলো ড্রেনের কাজ শেষ হচ্ছে না, কি কারণে শেষ হচ্ছে না - তা তারা জানেনা। কবে শেষ হবে সেটারও খবর তারা পায়নাই।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১