আপডেট : ১৯ December ২০২১
বুড়িগঙ্গা থেকে ভাসমান অবস্থায় এক যুবককে লাশ উদ্ধার করেছে সদরঘাট নৌ থানা পুলিশ। আজ রোববার সকাল ১০টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার চরকালিগঞ্জ বেবি সাহেবের ডক এলাকার নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের নাম সমুন (৩০)। সে মুন্সীগঞ্জের শ্রীনগর থানা এলাকার আব্দুল করিমের ছেলে। দুই সন্তানের জনক সুমন পেশায় একজন পশু (ছাগল) ব্যবসায়ী। বর্তমানে পরিবারসহ জিনজিরা নামাবাড়ী এলাকার মতি হাজির বাড়িতে ভাড়া বাসায় বসবাস করতেন। যুবকের পরিবারের সদস্যরা জানিয়েছে, ১৬ই ডিসেম্বর রাতে ভাত খেতে বসলে বাইরে থেকে কেউ একজন ডাক দিলে খাবার রেখেই তার সাথে চলে যায়। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পরেও তাকে আর পাওয়া যায়নি। আজ সকালে নদীতে একটি লাশ পাওয়া গেছে খবর শুনে সেখানে গিয়ে আমরা সুমনের লাশ শনাক্ত করি। সদরঘাট নৌ পুলিশের এসআই মারুফ হোসেন জানান, ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে লাশের গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১