আপডেট : ১৯ December ২০২১
হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের চেঙ্গার বাজারের উত্তর-পশ্চিমে কবরস্থান থেকে মোঃ সোনাব আলী(৫৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ইউনিয়নের তিনগাঁও গ্রামের মৃত তালেব আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১৯ ডিসেম্বর) দুপুরে এলাকাবাসী বৃদ্ধের লাশ কবরস্থানের আকাশী করস গাছে গলায় ফাঁসরত ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে লাশ উদ্ধার করে। এ বিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি তবে তদন্ত প্রক্রিয়াধীন আছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১