বাংলাদেশের খবর

আপডেট : ১৮ December ২০২১

কুষ্টিয়ায় বিষধর সাপ রাসেল ভাইপার বস্তাবন্দী


কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিষধর সাপ রাসেল ভাইপার বস্তাবন্দী করা হয়েছে। শনিবার উপজেলার চাপড়া ইউনিয়নের পূর্ব পাড়া জামে মসজিদসংলগ্ন গড়াই নদের পাড়ে সাপটির দেখা মেলে। পরে স্থানীয় লোকজন সাপটি বস্তাবন্দী করে উপজেলা প্রশাসন ও পুলিশকে খবর দেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, গড়াই নদের পাড়ে সাপটির দেখা পাওয়া যায়। সাপটিকে শারীরিকভাবে দুর্বল দেখায়। এ সময় কয়েকজন মিলে সাপটিকে বস্তায় ভরে ফেলেন। রাসেল ভাইপার সাপের খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে উৎসুক জনতা সাপটিকে দেখতে ভিড় জমায়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, জনগণ সাপটিকে বস্তাবন্দী করে পুলিশকে খবর দেয়। পুলিশ বিষয়টি বন বিভাগকে জানায়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মণ্ডল বলেন, বিষয়টি বন বিভাগকে জানানো হয়েছে। তারা বিষয়টি দেখছে।

জেলা বন বিভাগ কর্মকর্তা ছালেহ মো. শোয়াইব খান বলেন, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১