বাংলাদেশের খবর

আপডেট : ১৮ December ২০২১

কর্ণফুলী সিটিতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি


ঢাকার কাকরাইলে কর্ণফুলী গার্ডেন সিটির দুটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে।

গতকাল শুক্রবার মধ্যরাতে শপিং মলের চারতলার দুটি দোকানে এ চুরির ঘটনা ঘটে। তবে কি পরিমাণ স্বর্ণ চুরি হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার তদন্তে কাজ করছে পুলিশ ও ডিবি। উদ্ধার করা হয়েছে সিসি ক্যামেরার ফুটেজ।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, কর্ণফুলি গার্ডেন সিটির চার তলার মোহনা জুয়েলার্স ও বেস্ট অন বেস্ট জুয়েলার্সে চুরি হয়েছে। শুক্রবার রাতে দোকান বন্ধ করে যাওয়ার পর সকালে এসে দুই প্রতিষ্ঠানের কর্মচারীরা চুরির বিষয়টি টের পান। সিসিটিভি ফুটেজ নিয়ে আমরা কাজ করছি। ধারণা করছি, চুরির পর বাথরুমের এক্সিট ফ্যানের রাস্তা দিয়ে তারা বের হয়ে গেছে।

তিনি বলেন, কী পরিমাণ স্বর্ণালঙ্কার চুরি হয়েছে তা মালিকদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা চলছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১