বাংলাদেশের খবর

আপডেট : ১৮ December ২০২১

যাত্রীর আসনের নিচে মিললো ৭ কোটি টাকা স্বর্ণ


বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে দুবাই থেকে আসা দুইটি ফ্লাইটে যাত্রীর আসনের নিচ থেকে প্রায় ১০ কেজি ওজনের ৮৬টি স্বর্ণবার উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দা ও এনএসআই কর্মকর্তারা।

আজ শনিবার (১৮ ডিসেম্বর) চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল সাড়ে ৮টার দিকে গোপন খবরের ভিত্তিতে তল্লাশি অভিযান চালিয়ে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশ বিমান এয়ারলাইনস দুবাই, বিজি-১৪৮ যাত্রীরা নেমে যাওয়ার পর ফ্লাইটটিতে তল্লাশি করা হয়। এ সময় দুইটি সিটের নিচে স্বর্ণের বারগুলো পাওয়া যায়।

উদ্ধার করা স্বর্ণের দাম প্রায় ৭ কোটি টাকা বলে জানান ওই কর্মকর্তা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১