বাংলাদেশের খবর

আপডেট : ১৬ December ২০২১

কালিয়াকৈরে নিহত ব্যক্তির পরিচয় মিলেনি গত ৯ দিনেও


গাজীপুরের কালিয়াকৈরে গত ৯ দিনেও মিলেনি নিহত ব্যক্তির পরিচয়।

কালিয়াকৈর থানা পুলিশ সূত্রে জানা যায়, গত (৬ ডিসেম্বর) ফুলবাড়িয়া এলাকা থেকে হাত-পা বাধা অবস্থায় অজ্ঞাত নামা আনুমানিক (২০) বছরের যুবকের লাশ উদ্ধার করলে এখনও পরিচয় পাওয়া যায়নি।

কালিয়াকৈর থানা পুলিশের এস আই মোঃ রকিবুল হোসেন লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। নিহত ব্যক্তির পরিচয় জানা না যাওয়ায় আঞ্জুমান মফিদুল ইসলাম লাশটি নিয়ে দাফন করেন।

ঘটনার ৯ দিন অতিবাহিত হলেও অজ্ঞাতনামা লাশের পরিচয় পাওয়া না যাওয়ায় কালিয়াকৈর থানা পুলিশ নিহতের পরিচয় উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। সেই সাথে কেউ পরিচয় জানাতে চাইলে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী  অথবা এসআই রকিবুল হোসেনের সাথে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১