বাংলাদেশের খবর

আপডেট : ১৬ December ২০২১

কলমাকান্দায় শ্রদ্ধাঞ্জলি শেষে না ফেরার দেশে চলে গেলেন সাবেক বিএনপি নেতা 


নেত্রকোণার কলমাকান্দায় বিজয দিবস উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি শেষে না ফেরার দেশে চলে গেলেন সাবেক বিএনপির নেতা ও সাবেক ইউপি মেম্বার আব্দুল আলী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক ও দলীয় সুত্রে জানা গেছে, বিজয দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় কলমাকান্দা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি ও জাতির সূর্য সন্তানের আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত শেষে বাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে বাজারের রাস্তার ওপরে বসে পড়েন। তা দেখে তাৎক্ষণিক আশপাশের লোকজন তার বাসায় পৌঁছে দেন। কিন্ত বাসায় নেওয়ার পর আরো বেশী অসুস্থ হওয়ায় পরিবারের লোকজন দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ তথ্য নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  কর্তব্যরত চিকিৎসক ডা: ইকরামুল হক বলেন, হাসপাতালে নিয়ে আসার পূর্বে আব্দুল আলীর মৃত্যু হয়েছে।

উল্লেখ্য যে, মরহুম আব্দুল আলী মেম্বার কলমাকান্দা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও উপজেলা কৃষক দলের সভাপতি এবং কলমাকান্দা সদর ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১