বাংলাদেশের খবর

আপডেট : ১৬ December ২০২১

কিশোরীর বস্তাবন্দি মরদেহ টেনে তুললো কুকুর


মুন্সিগঞ্জের লৌহজেং নিখোজের ১৮ ঘন্টা পর হুমায়ারা হিমু (১০) নামের এক কিশোরীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা কনকসার কাহেতারা এলাকায় বাড়ির পাশের ডোবা থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত হিমু স্থানীয় মোঃ হানিফ হোসেনের মেয়ে। এর আগে বুধবার দুপুর ৩টার দিকে বাড়ি থেকে বের হয়ে হিমু নিখোঁজ ছিলো বলে জানিয়েছে পরিবার।

নিহতের পরিবার সূত্রে জানাযায়, গতকাল বুধবার (১৫ই ডিসেম্বর) বেলা ৩টার দিকে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় ওই কিশোরী। পরে অনেক খোঁজে করে না পাওয়া রাতে এবিষয়ে লৌহজং থানায় একটি সাধারণ ডাইরি করে নিহতের পিতা হানিফ। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাড়ির পাশের ডোবার পাশে একটি অর্ধ ভাসমান বস্তা কুকুরকে টানতে দেখে সন্দেহ হলে বস্তাটি খুলে ওই কিশোরীর মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। 

লৌহজং থানার এস আই রাজু মিয়া জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। পরিবার জানিয়েছে মেয়েটি গতকাল থেকে নিখোঁজ ছিলো। তবে প্রকৃতঘটনা কি তা মরদরহে ময়নাতদন্ত শেষে ও তদন্ত সাপেক্ষ বলা যাবে, তদন্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে‌।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১