আপডেট : ১৬ December ২০২১
ময়মনসিংহের ভালুকায় আজ বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী কর্মসূচীর মধ্যদিয়ে মুজিব শতবর্ষ, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। কর্মসূচীর মাঝে ছিল স্মৃতিসৌধে চত্বরে ৫০ বার তোপধ্বনি, মুক্তিযোদ্ধ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, ভালুকা সরকারি কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, বিজয় মিছিল, সম্মিলিত কুচকাওয়াজ ও শারীরিক কসরত ও আলোচনা সভা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নির্বাহী অফিসার সালমা খাতুন, পৌরসভার মেয়র ডা. একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল বাকী উল বারী, মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম (পিপিএম), আ’লীগ ভালুকা উপজেলা শাখার সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১