বাংলাদেশের খবর

আপডেট : ১৪ December ২০২১

ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫


ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ গত ২৪ ঘন্টায় বিভিন্ন মামলায় ৫ জনকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে মদ পান করে মাতাল অবস্থায় কাউছার আহম্মেদকে (২৫) গ্রেপ্তার করে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

সোমবার রাতে  নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামি মোকসেদ খান খোকন (৪৯),চুরি মামলার আসামি আব্দুল মালেক (২৮), সিআর পরোয়ানাভূক্ত আসামি আলী আজগর ও হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।

মঙ্গলবার রাতে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ এসব তথ্য নিশ্চিত করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১