আপডেট : ১৪ December ২০২১
'চলো এবার একসাথে, দাঁড়াই এবার শীতার্তদের পাশে' এ শ্লোগানে গোপালগঞ্জে ৫০জন অসহায় ও দুঃস্থ শিশুদের নতুন জামা, পটেটো চিপস, মাস্ক দিয়ে "উষ্ণ ভালবাসা বিতরণ" করেছে পথ শিশু সেবা সংগঠন। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার বৌলতলী আশ্রয়ণ প্রকল্পের দরিদ্র পরিবারের ৫০জন অসহায় ও দুঃস্থ শিশুদের হাতে এসব জামা, পটেটো চিপস ও মাস্ক তুলে দেয়া হয়। এসময় সংগঠনের সভাপতি ফারজানা আক্তার খুশি, সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সংগঠনটির সভাপতি ফারজানা আক্তার খুশি বলেন, মানবিক কারণেই প্রতিবছর বিভিন্ন সময় এ অসহায় দরিদ্র ও খেটে খাওয়া মানুষ এবং শিশুদের মাঝে নানা ধরনের উপহার বিতরণ করে থাকে পথশিশু সেবা সংগঠন। আগামীতেও এই ধারা অব্যাহত রাখা হবে বলে তিনি জানান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১