আপডেট : ১১ December ২০২১
গাজীপুরের কালিয়াকৈরে সফিপুর এলাকায় মালেক স্পিনিং মিলস লিমিটেড কারখানার তুলার গুডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটেছে। এ অগ্নিকান্ডের ঘটনায় কারখানার হেড ইলেক্ট্রিশিয়ান মোতালেব হোসেন আগুনে দগ্ধ হয়েছেন। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, শুক্রবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে মালেক স্পিনিং মিলস লিমিটেড কারখানার তুলার গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। কারখানার কতৃপক্ষ আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন নেভাতে গেলে কারখানার ইলেক্ট্রিশিয়ান মোতালেব নামের একজন আগুনে দগ্ধ হয়েছে। তাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির কারণ জানা যায়নি । আগুন পুরোপুরো নিভানো সম্ভব না হলেও নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১