বাংলাদেশের খবর

আপডেট : ০৮ December ২০২১

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ভারতের প্রতিরক্ষাপ্রধান বিপিন রাওয়াত নিহত


হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন ভারতের প্রতিরক্ষাপ্রধান বিপিন রাওয়াত।এ দুর্ঘটনায় তার স্ত্রীসহ আরও ১১ জন প্রাণ হারিয়েছেন। 

বুধবার সন্ধ্যায় ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে এক টুইটে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।

এক টুইটে তারা বলেছে, গভীর দুঃখের সঙ্গে নিশ্চিত করা হচ্ছে যে, জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী মধুলিকা রাওয়াত এবং হেলিকপ্টারে থাকা আরও ১১ জন দুর্ভাগ্যজনক দুর্ঘটনায় মারা গেছেন।

এর আগেই অবশ্য ভারতীয় গণমাধ্যমে জানানো হয়েছিল, বিপিন রাওয়াতকে বহনকারী হেলিকপ্টারের ১৪ আরোহীর মধ্যে ১৩ জনই নিহত হয়েছেন। গুরুতর আহত এক পুরুষ আরোহীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে সেসময় বিপিন রাওয়াত জীবিত নাকি মৃত তা নিশ্চিত ছিল না। শেষ পর্যন্ত ভারতীয় বিমান বাহিনীই বিষয়টি নিশ্চিত করলো।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১