আপডেট : ০৭ December ২০২১
চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের স্বতন্ত্র বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মো: আলাউদ্দিন সরদার কাফনের কাপড় পড়ে প্রতীক আনতে যাওয়ার পথে হামলা চালিয়ে ১০টি মোটরসাইকেল ভাংচুর করে প্রতিপক্ষ আওয়ামী লীগ প্রার্থীর সমর্থনকারীরা। এসময় হামলায় অন্তত ১০ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) বেলা ১২ টায় বোরহানউদ্দিন উপজেলা সড়কে এ ঘটনা ঘটে। স্বতন্ত্র প্রার্থী মোঃ আলাউদ্দিন সরদার অভিযোগ করেন, তিনি মনোনয়নপত্র সংগ্রহের পর থেকে আওয়ামী লীগ প্রার্থী মোঃ নাগর হাওলাদারের সমর্থনকারীরা তাকে হত্যার হুমকী দিয়ে আসছে। এজন্য তিনি মঙ্গলবার প্রতীক বরাদ্দের দিন প্রতীক আনতে কাফনের কাপড় পড়ে প্রতীক আনতে উপজেলা নির্বাচন অফিসে যাওয়ার পথে উপজেলা সংলগ্ন আসলে তাদের সর্মথনকারীদের উপর আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকারীরা হামলা ও মোটরসাইকেল ভাংচুর করা হয়। এতে ১০ জন আহত হয় ও ১০ টি মোটরসাইকেল ভাংচুর করা হয়। তবে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নাগর হাওলাদারের এই হামলার বিষয়ে কিছু জানেন না বলে জানান। বোরহানউদ্দিন নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা মোঃ শহীদুল্লাহ জানান, এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী মৌখিতভাবে বলেছে কিন্তু লিখিতভাবে জানানো হয়নি। অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১