বাংলাদেশের খবর

আপডেট : ০৫ December ২০২১

বুড়াবুড়ি ইউনিয়নকে বাল্যবিয়েমুক্ত ঘোষণা


কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নকে প্রাথমিকভাবে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করা হয়েছে।  রোববার দুপুরে বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে অভিভাবক, কিশোর-কিশোরী, ইউনিয়ন পরিষদ সদস্য ও শিক্ষকদের উপস্থিতিতে এ ঘোষণা দেন উলিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু। অনুষ্ঠানের আয়োজন করেছে উলিপুর উপজেলা প্রশাসন ও বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশ’র বিল্ডিং বেটার ফিউচার ফর গার্লস। (বিবিএফজি) প্রকল্প।

বুড়াবুড়ি ইউপির প্যানেল চেয়ারম্যান মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ইসাহাক আলী, বুড়াবুড়ি সমাজকল্যাণ সংস্থার সভাপতি আবু বক্কর সিদ্দিক, বুড়াবুড়ি ইউনিয়নের কাজী মাওলানা নুরনবী, সাংবাদিক বুলবুল ইসলাম, আরডিআরএস’র উপজেলা সমন্বয়কারী আরিফ-উজ-জামান, বুড়াবুড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল লতিফ মিন্টু প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১