বাংলাদেশের খবর

আপডেট : ০৫ December ২০২১

সুন্দরগঞ্জে বিজয় দিবসের প্রস্তুতিমুলক সভা


গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ১৬ ডিসেম্বর বিজয় দিবস ও ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হোসেন মন্ডল, পুলিশ পরিদর্শক তদন্ত এম এ আজিজ, সহকারি শিক্ষা অফিসার রিপন আলী, প্রধান শিক্ষক শাহজান মিঞা, আব্দুল মান্নান আকন্দ, বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, পৌর আ’লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উদীচির সভাপতি এটিএম মাসুদ উল ইসলাম চঞ্চল প্রমূখ।

উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এক যোগে বিজয় দিবস পালনের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়। এছাড়া ১৪ ডিসেম্বর বিকালে শহীদ বুদ্ধিজীবী দিবসে উপলক্ষে আলোচনা সভা ও মোমবাতি প্রজ্জলনের সিদ্ধান্ত গ্রহীত হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১