বাংলাদেশের খবর

আপডেট : ০৪ December ২০২১

নবাবগঞ্জে চুরির সময় জনতার হাতে ভ্যানচোর আটক


দিনাজপুরের নবাবগঞ্জে ব্যাটারী চালিত অটোভ্যান চুরি করার সময় মনোয়়ারুল ইসলাম(২৬) নামক এক যুবককে হাতেনাতে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে স্থানীয়়রা। সে বিরল উপজেলার খোপড়াগ্রামের মৃত নুরুল ইসলাম উজিরের ছেলে।

ভ্যানটির মালিক উপজেলার হরিনাথপুর গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে মোঃ নুরুল হোসেন(২৮) জানান, শনিবার (৪ ডিসেম্বর) সকালে তার ব্যাটারি চালিত অটো ভ্যানটি উপজেলার ভাদুরিয়়া বাজারে একটি চায়ের দোকানের সামনে রেখে চা পানের জন্য দোকানের ভেতরে ঢোকেন। কিছু সময় পরে দোকানের বাহিরে এসে দেখেন তার ভ্যানটি মনোয়ারুল চুরি করে নিয়ে় যাচ্ছে। তখন তিনি স্থানীয়দের নিয়ে ধাওয়়া করে মনোয়ারুলকে আটক করে এবং ভ্যানটি উদ্ধার করে। পরে স্থানীয়রা থানায় সংবাদ দিলে নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নোয়ারুলকে আটক করে থানায় আনে।

থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ বলেন- চুরির ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে এবং গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১