আপডেট : ০১ December ২০২১
রাজবাড়ীর গোয়ালন্দে অভিযান চালিয়ে ৮৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আজ বুধবার এ তথ্য নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী যশোর জেলার চৌগাছা থানার দিঘড়ি গ্রামের মো. মুনতাজ আলীর ছেলে নাহিদ হাসান দিপু (২৬)। মামলার এজাহার সূত্রে জানা যায়, গোয়ালন্দ ঘাট থানা এলাকায় এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার দিবাগত রাতে ডিউটি করা কালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বরকত সরদার পাড়া সাকিনস্হ বাংলাদেশ হ্যাচারির পূর্ব পাশে অস্থায়ী চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর একজন লোক অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের জন্য অবস্থান করছে। সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য বিষয়টি অফিসার ইনচার্জকে জানিয়ে ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় উপস্থিত জনগণের সামনে তার ডান হাতে থাকা সিমেন্টের শপিং ব্যাগের মধ্যে থেকে ৮৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বুধবার রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১